দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিও নিয়ে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করার পাশাপাশি এমপি গাজী নজরুল ইসলামকে আরও দুটি বিয়ে করার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আফসারী বলেন, ‘আমার মতে গাজী নজরুল ইসলাম ভাইয়ের আরও দুইটা বিয়ে করা উচিত। হালাল জিনিস, এতে কোনো লজ্জা নেই। যারা এ ধরনের ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’
তিনি বলেন, ইসলামে বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং দাম্পত্য জীবনের ভালোবাসা ও আন্তরিকতা স্বাভাবিক বিষয়। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ করে কাউকে হেয় বা বিব্রত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
ভিডিও বার্তায় গাজী নজরুল ইসলামের প্রশংসা করে আফসারী বলেন, ‘গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরার সম্মানিত এমপি, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী শান্তি পেলেন?’
তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা করে বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বড় ধরনের অপরাধ। এ ধরনের ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িতদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি লিখিত বক্তব্যে ভিডিওতে থাকা নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী দাবি করেন এবং ঘটনাটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
এমএস/